News71.com
 Bangladesh
 29 Jun 21, 06:36 PM
 203           
 0
 29 Jun 21, 06:36 PM

আইনজীবীদের ১০ শতাংশ মামলা ফ্রি করা উচিত॥ প্রধান বিচারপতি

আইনজীবীদের ১০ শতাংশ মামলা ফ্রি করা উচিত॥ প্রধান বিচারপতি

নিউজ ডেস্কঃ একজন আইনজীবীকে কম করে হলেও ১০ শতাংশ মামলা ফ্রি (বিনামূল্যে) পরিচালনা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। মঙ্গলবার (২৯ জুন) ভার্চ্যুয়াল আপিল বিভাগে একটি মামলার শুনানিতে এমন মন্তব্য করেন তিনি। ওই সময় সংশ্লিষ্ট মামলার আইনজীবী যুক্ত ছিলেন না। পরে আদালতে যুক্ত হয়ে তিনি সময় প্রার্থনা করেন। এ সময় আদালত বলেন, অ্যাডভোকেট অন রেকর্ড হবেন আর শুনানির সময় উপস্থিত থাকবেন না, তা কেমনে হয়। এটি কি ছেলে খেলা পেয়েছে। কেউ না থাকলে স্টেট ডিফেন্স (রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী) আইনজীবী নিয়োগ দিয়ে মামলা শেষ করে দেবো। তবে এসব মামলা পরিচালনার জন্য রাষ্ট্রীয় ডিফেন্স আইনজীবীদের জন্য বরাদ্দকৃত টাকার পরিমাণ বাড়ানো উচিত বলে মন্তব্য করেন আদালত।

প্রধান বিচারপতি আরও বলেন, আইন পেশা একটি সেবামূলক পেশা। অসহায়, অসচ্ছলদের জন্য একজন আইনজীবীকে শতকরা ১০টি মামলা ফ্রি করে দেওয়া উচিত। এ সময় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, দেশের বাইরে তো নতুন করে আইনজীবীদের রিনিউ (লাইসেন্স নবায়ন) করতে হয়। সেখানে তখন ব্যাখ্যা দিতে হয় কয়টা মামলা প্রো বোনো (জনস্বার্থে) করেছেন। তা না হলে লাইসেন্স রিনিউ করতে দেয় না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন