
নিউজ ডেস্কঃ টিকা দিয়ে কলেজ ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আর করোনা ভাইরাস নিয়ন্ত্রণে এলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠার খুলে দেওয়া হবে বলেও তিনি জানান। মঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদে উপস্থাপিত ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনাকালে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম সম্পন্ন হলে কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। আর করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।