News71.com
 Bangladesh
 30 Jun 21, 01:07 PM
 235           
 0
 30 Jun 21, 01:07 PM

আগামীকাল থেকে ঘরের বাইরে বের হলেই কঠোর শাস্তি॥

আগামীকাল থেকে ঘরের বাইরে বের হলেই কঠোর শাস্তি॥

 

 

নিউজ ডেস্কঃ আগামী ০১ জুলাই (বৃহস্পতিবার) ভোর ৬টা থেকে সারাদেশে সাত দিনের জন্য কঠোর বিধি-নিষেধ জারি করেছে সরকার। এ সময়ে জরুরি পরিষেবা প্রদানকারী ও জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।  কঠোর বিধি-নিষেধ নিশ্চিতে মাঠে করবে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সেনাবাহিনী। সরকারের একজন কর্মকর্তা  বলেন, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে আগামী ০১ জুলাই থেকে কঠোর বিধি-নিষেধ বা লকডাউন পালন নিয়ে এর আগে সন্ধ্যায় সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বৈঠক করেন। 

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বৈঠকে অংশ নেন।  মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন। ভার্চ্যুয়াল এ সভায় আরও সংযুক্ত ছিলেন পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।  সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে আগামী ০১ জুলাই ভোর ৬টা থেকে সারাদেশে সাত দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধি-নিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত নিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন