News71.com
 Bangladesh
 30 Jun 21, 06:22 PM
 199           
 0
 30 Jun 21, 06:22 PM

কাতার প্রবাসীদের বিনামূল্যে টিকা দেওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সন্তোষ প্রকাশ॥

কাতার প্রবাসীদের বিনামূল্যে টিকা দেওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সন্তোষ প্রকাশ॥

নিউজ ডেস্কঃ প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে টিকা দেওয়ায় কাতার সরকারকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মদ নাসের আল দেহাইমির সঙ্গে এক বৈঠকে তিনি ধন্যবাদ জানান। বুধবার (৩০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানান। ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মদ নাসের আল দেহাইমির দায়িত্ব পালন শেষে ঢাকা থেকে বিদায় নিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তিনি পৃথক বিদায়ী বৈঠক করেন। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমীরের নেতৃত্বে দুই দেশের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে বিদ্যুৎ, জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতা বেড়েছে। বাংলাদেশের অর্থনৈতিক জোনে বিনিয়োগে কাতারের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন