News71.com
 Bangladesh
 01 Jul 21, 11:47 AM
 207           
 0
 01 Jul 21, 11:47 AM

শেরপুরে ভোগাই নদীর ৬ জায়গায় ভাঙন॥১৫০০ পরিবার পানিবন্দি

শেরপুরে ভোগাই নদীর ৬ জায়গায় ভাঙন॥১৫০০ পরিবার পানিবন্দি

নিউজ ডেস্কঃ টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদীর ছয়টি অংশে বাঁধ ভেঙে গেছে। এতে প্রায় দেড় হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া ঢলের পানি পৌর শহরের দু’টি সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ জুন) রাত থেকে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে উপজেলার নয়াবিল ইউনিয়নে ভোগাই নদীর তিনটি স্থানে বাঁধ ভেঙে গেছে। এছাড়া পৌর শহরের গড়কান্দা, ৫০০ মিটার, নিচপাড়া এলাকায় ১০০ মিটা ও খলাভাঙ্গা এলাকায় ১০০ শহর রক্ষা বাঁধ ভেঙে যায়। ফলে পানিবন্দি হয়ে পড়ে দুর্ভোগে পড়েছে এসব এলাকার প্রায় দেড় হাজার পরিবার।

ঢলে নালিতাবাড়ী-নিচপাড়া সড়কের প্রায় ১ কিলোমিটার ও নালিতাবাড়ী-নয়াবিল সড়কের ৫০০ মিটার সড়ক পানিতে ডুবে গেছে। এ পথে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া কলসপাড়, যোগানিয়া ও বাঘবেড় মরিচপুরান ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন বলেন, ভাঙন এলাকা পরিদর্শন করেছি। জনপ্রতিনিধিদের ক্ষয়-ক্ষতির পরিমাণ জানতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। এ ব্যাপারে জনপ্রতিনিধিদের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন