News71.com
 Bangladesh
 01 Jul 21, 12:58 PM
 199           
 0
 01 Jul 21, 12:58 PM

সুন্দরবনের কোন খালে আগামী ২ মাস মাছ ধরা যাবে না॥

সুন্দরবনের কোন খালে আগামী ২ মাস মাছ ধরা যাবে না॥

নিউজ ডেস্কঃ মাছের প্রজনন মৌসুম থাকায় বৃহস্পতিবার (০১ জুলাই) থেকে সুন্দরবনের অভ্যন্তরের সব নদী ও খালে দুই মাসের জন্য মাছ আহরণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ৩১ আগস্ট মধ্যরাতে এই নিষেধাজ্ঞা শেষ হবে বলে জানিয়েছেন পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন।নিষেধাজ্ঞা বলবত করতে সুন্দরবনে প্রবেশের জন্য সব ধরনের পাশ ও পারমিট বন্ধ রেখেছে বন বিভাগ।

এর আগে গেল বছরও এই দুই মাস সুন্দরবনে মাছ আহরণ নিষিদ্ধ ছিল।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনে মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানসের (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী ২০১৯ সালে সুন্দরবন বন বিভাগ একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে। যার অংশ হিসেবে প্রতিবছর ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবন পূর্ব ও পশ্চিম বন বিভাগের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকবে। আমরা গেল বছর থেকে এই নিষেধাজ্ঞা বলবত করে আসছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন