News71.com
 Bangladesh
 01 Jul 21, 12:58 PM
 201           
 0
 01 Jul 21, 12:58 PM

নীলফামারীর ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী’র মৃত্যু॥

নীলফামারীর ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী’র মৃত্যু॥

নিউজ ডেস্কঃ নীলফামারীর ডোমার উপজেলায় সেচ পাম্পের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (৩০ জুন) বিকেলে ডোমার উপজেলার নন্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন- ফণি বর্মণ ও তার স্ত্রী বিয়ো বালা (৪৫)। এলাকাবাসী জানায়, ফণি বর্মণ নিজের গরুকে বিদ্যুৎস্পৃষ্ট থেকে বাঁচাতে গিয়ে ছটফট করতে থাকেন। এ সময় স্ত্রী বিয়ো বালা তাকে বাঁচাতে গিয়ে দুজনই ঘটনাস্থলে মারা যান। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন