News71.com
 Bangladesh
 01 Jul 21, 01:45 PM
 180           
 0
 01 Jul 21, 01:45 PM

আজ থেকে টানা ৪দিন ব্যাংকে লেনদেন বন্ধ॥  

আজ থেকে টানা ৪দিন ব্যাংকে লেনদেন বন্ধ॥   

নিউজ ডেস্কঃ সাপ্তাহিক ছুটি ও ব্যাংক হলিডে মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম চারদিন দেশের ব্যাংকে গিয়ে লেনদেন করতে পারছেন না গ্রাহক। এই চারদিন আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও লেনদেন হবে না। বৃহস্পতিবার (১ জুলাই) ব্যাংক হলিডে, সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার এবং লকডাউনের কারণে রোববার ছুটি ঘোষণা করায় একটানা চারদিন ব্যাংক বন্ধ থাকছে। ২০২১-২২ অর্থবছরের প্রথম দিনের সঙ্গে ২ ও ৩ জুলাই সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ ব্যাংক রোববার ছুটি ঘোষণা করেছে।

তবে, এসময় গ্রাহক অটোমেটেড টেলার মেশিন (এটিএম) থেকে কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন। অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, প্রতি অর্থ বছরের শেষদিন ব্যাংক হলিডে থাকে। ওইদিন ব্যাংকগুলোর বার্ষিক হিসাব সম্পাদনের জন্য খোলা রাখা হলেও লেনদেন বন্ধ থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন