News71.com
 Bangladesh
 01 Jul 21, 01:46 PM
 224           
 0
 01 Jul 21, 01:46 PM

লাইসেন্সবিহীন কুরিয়ারে ডাক আদান-প্রদানে নিষেধাজ্ঞা॥

লাইসেন্সবিহীন কুরিয়ারে ডাক আদান-প্রদানে নিষেধাজ্ঞা॥

নিউজ ডেস্কঃ লাইসেন্সবিহীন কুরিয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে ডাক আদান-প্রদান হতে বিরত থাকতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৩০ জুন) এবিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, ‘মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস বিধিমালার নির্দেশনা অনুযায়ী লাইসেন্সবিহীন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাক দ্রব্য গ্রহণ, পরিবহন ও বিলি বিতরণ নিষিদ্ধ করা হয়েছে। লাইসেন্সবিহীন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাক দ্রব্য গ্রহণ, পরিবহন ও বিলি বিতরণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিভিন্ন ব্যাংক কর্তৃক এরূপ প্রতিষ্ঠানের মাধ্যমে ডাক দ্রব্যাদি আদান-প্রদান করা হচ্ছে মর্মে জানা গিয়েছে। এক্ষণে, লাইসেন্সবিহীন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে ডাক দ্রব্যাদি আদান-প্রদান হতে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হলো। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন