News71.com
 Bangladesh
 01 Jul 21, 06:48 PM
 206           
 0
 01 Jul 21, 06:48 PM

অতিবৃষ্টিতে ফেনীর মুহুরী নদীর বাঁধে ভাঙ্গন॥ ১০ গ্রাম প্লাবিত

অতিবৃষ্টিতে ফেনীর মুহুরী নদীর বাঁধে ভাঙ্গন॥ ১০ গ্রাম প্লাবিত

নিউজ ডেস্কঃ অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর তিনটি স্থানে বাঁধ ভেঙ্গে ১০ গ্রাম প্লাবিত হয়েছে। নদীর পানি বিপৎসীমার ১১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷ বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল থেকে টানা বৃষ্টিতে ফেনীর ফুলগাজী উপজেলা সদরের উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে, পরশুরামের সাতকুচিয়া ও জয়পুর এলাকায় মুহুরী নদী রক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। এতে দরবারপুর ইউনিয়নের জগতপুর গ্রাম ও সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রাম, পরশুরামের সাতকুচিয়া, জয়পুরসহ ১০ গ্রাম প্লাবিত হয়েছে।

এছাড়াও ফুলগাজী বাজারসহ বিভিন্ন এলাকায় প্লাবন তরান্বিত হচ্ছে। দোকান-পাট ও ব্যাবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। আরও বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্লাবনের পানিতে ডুবে রয়েছে রাস্তাঘাট, ফসলের মাঠ। ভেসে গেছে পুকরের মাছ। স্থানীয়রা জানান, ত্রুটিপূর্ণ বাঁধ নির্মাণের কারণে প্রতি বছরই সামান্য বৃষ্টি হলে নদী রক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, টানা বৃষ্টিতে বিপৎসীমার ১১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মুহুরী নদীর পানি। পানির অতিরিক্ত চাপের কারণে বাঁধের ভাঙন দেখা দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন