News71.com
 Bangladesh
 01 Jul 21, 07:01 PM
 218           
 0
 01 Jul 21, 07:01 PM

অসময়ে বাঁধাকপি চাষে সফলতা পেলেন যশোরের মিজানুর॥

অসময়ে বাঁধাকপি চাষে সফলতা পেলেন যশোরের মিজানুর॥

নিউজ ডেস্ক: বাংলাদেশের কৃষকের কাছে বাঁধাকপি শীতকালীন সবজি হিসেবে পরিচিত। প্রতিবছর শীতকালে কপি জাতীয় ফসলের চাষাবাদে অভ্যস্ত আমাদের দেশের কৃষক। তবে, বর্তমান সময়ে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আমাদের দেশের কৃষক এখন আধুনিক চাষ পদ্ধতি অবলম্বন করে একই জমিতে বছরজুড়েই চাষাবাদ করেন। এমনকি, আলাদা-আলাদা রাসায়নিক সারের পরিবর্তে মিশ্র সার ব্যবহার করে নজিরবিহীন সফলতা পেয়েছেন চাষি মিজানুর। এমনই একজন কৃষক কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের রেজাকাঠি গ্রামের সোলাইমান সরদারের ছেলে মিজানুর রহমান। কৃষকের ঘরে জন্ম নেওয়া মিজানুর ছোট বেলা থেকেই বাবার সঙ্গে মাঠে চাষাবাদ করেন। তবে, অসময়ে যেকোনো ফসলের ভালো দাম পাওয়া চাই এমন চিন্তা থেকে গতবছর অসময়ে বাঁধাকপি চাষের উদ্যোগ নেন তিনি।

এ সময় তার চাষ দেখে ওই গ্রামের আরও দুইজন চাষ করেন। তবে, বিধিবাম! অতিবৃষ্টিতে পুরো চাষ নষ্ট হয়ে যায়। এতেও হাল ছাড়েননি মিজানুর। ঠিক, চলতি বছর আবারও একই পদ্ধতিতে অসময়ে বাঁধাকপি চাষের উদ্যোগ নেন। তবে, গতবছর বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রতিবেশি সেই দুই কৃষক এবার আর বাঁধাকপি চাষে মিজানুর রহমানকে নিরুৎসায়িত করেন। তবে, থামেনি তার উদ্যোগ! সফল হবেনই এ প্রত্যয় নিয়ে চলতি বছরের চৈত্র মাসে আবারও বাঁধাকপির বীজতলা তৈরি করে বীজ লাগান। ওই বীজতলায় চারা গজালে বৈশাখের শুরুতে ওই চারা ২৮ শতক জমিতে লাগান। তার এই খামারে সবমিলিয়ে ২৫ হাজার টাকা খরচ হলেও প্রায় এক লাখ টাকার বাঁধাকপি বেচাকেনা হবে বলে ধারণা করছেন ওই কৃষক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন