
নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ থেকে আওয়ামী লীগের মনোনয়নে নবনির্বাচিত সংসদ সদস্য আগাখান মিন্টু ও আবুল হাসেম খান শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জুলাই) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম ও হুইপ সামশুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে আগাখান মিন্টু ও আবুল হাসেম খান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।