News71.com
 Bangladesh
 01 Jul 21, 09:56 PM
 239           
 0
 01 Jul 21, 09:56 PM

২-৩ জুলাই দেশে আসছে মডার্না-সিনোফার্মার ৪৫ লাখ টিকা॥

২-৩ জুলাই দেশে আসছে মডার্না-সিনোফার্মার ৪৫ লাখ টিকা॥

নিউজ ডেস্কঃ আগামী দু’দিনের মধ্যে মডার্না-সিনোফার্মার ৪৫ লাখ টিকা দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (১ জুলাই) এক ভিডিও বার্তায় তিনি একথা জানান।জাহিদ মালেক বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি আগামীকাল রাত সাড়ে ১১টার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মর্ডানার ১২ লাখ টিকা পৌঁছাবে। আমরা সেটা গ্রহণ করবো। ওইদিন রাতেই সাড়ে ১২টার দিকে সিনোফার্মার ১১ লাখ টিকা পৌঁছাবে, আমরা সেটাও গ্রহণ করবো।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, পরের দিন অর্থাৎ ৩ জুলাই, মর্ডানার আরও ১৩ লাখ টিকা রাত সাড়ে আটটায় দেশে পৌঁছাবে। এদিন ভোর পাঁচটায় সিনোফার্মার আরো ৯ লাখ টিকা দেশে আসবে। মর্ডানা ও সিনোফার্মার এই দুই ধরনের টিকা দেশে এলে আমরা মোট ৪৫ লাখ টাকা পেয়ে যাবো। এর পরেই আমরা টিকার কর্মসূচি শুরু করে দিতে পারবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন