News71.com
 Bangladesh
 02 Jul 21, 10:43 AM
 240           
 0
 02 Jul 21, 10:43 AM

বেনাপোল কাস্টমস হাউজে গত অর্থ বছরের চেয়ে এবছর ৫১২.৫ কোটি টাকার বেশী রাজস্ব আদায়॥

বেনাপোল কাস্টমস হাউজে গত অর্থ বছরের চেয়ে এবছর ৫১২.৫ কোটি টাকার বেশী রাজস্ব আদায়॥

নিউজ ডেস্কঃ বেনাপোল কাস্টমস হাউজে ২০২০-২০২১ অর্থ বছরে ৬ হাজার ১০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য মাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪ হাজার ১৪৮.২৭ কোটি টাকা। যা এবছর রাজস্ব ঘাটতি হয়েছে ১ হাজার ৯৫১.৭৩ কোটি টাকা।বৃহস্পতিবার (১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আজিজুর রহমান। এদিকে গত ২০১৯-২০২০ বছরে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫৫৬৩.৫৯ কোটি টাকা। তার বিপরীতে রাজস্ব আদায় হয়েছিলো ২৬৩৫.৭৭ কোটি টাকা। এবং সে বছর রাজস্ব ঘাটতি ছিল ২ হাজার ৯২৭.৮২ কোটি টাকা। তবে গত বছরের তুলনায় এবছর রাজস্ব বেশি আদায় হয়েছে ১ হাজার ৫১২.৫০ কোটি টাকা।

সুলতান মাহমুদ বিপুল নামে এক আমদানি কারক জানান, ভারতের পেট্রাপোল বন্দরের কালিতলা পার্কিং বানিজ্যের কারনে ব্যবসায়ীদের লোকসানে পড়তে হচ্ছিল। তবে বর্তমানে বেনাপোল-পেট্রোপোল বন্দরে মধ্যে স্থলপথের পাশাপাশি রেলপথেও ব্যপক হারে আমদানি বেড়েছে। ইতিমধ্যে এ বন্দরে রেলপথের অবকাঠামো উন্নয়ন শুরু হয়েছে। এ কাজ সম্পূর্ন হলে এ বন্দর দিয়ে রেলপথে আমদানি আরো বাড়বে। এবং এ বন্দরের রাজস্ব দিগুণ আদায় হবে বলে তিনি জানান। বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশন সভাপতি মফিজুর রহমান সজন জানান, দেশের স্থলপথে পণ্য আমদানি- রপ্তানি বানিজ্যের বেশিরভাগ আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। তবে বর্তমানে করোনার কারনে উচ্চ শুল্ক হারের পন্য আমদানি কমে গেছে। পাশাপাশি চাহিদা অনুপাতে বেনাপোল বন্দরের অবকাঠামো উন্নয়ন হলে দ্বিগুণ পরিমান রাজস্ব আদায় সম্ভব হবে বলে তিনি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন