
নিউজ ডেস্কঃ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে দ্রুত গতিতে বাড়ছে। ৩৬ ঘণ্টায় পানি ৫৭ সেন্টিমিটার বেড়েছে। শুক্রবার (০২ জুলাই) দুপুরে নদীর হার্ডপয়েন্ট এলাকায় পানির গভীরতা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ০৫ সেন্টিমিটার। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিরাজগঞ্জের গেজ রিডার আব্দুল লতিফ বলেন, গত ৩৬ ঘণ্টায় যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে পানি বেড়েছে ৫৭ সেন্টিমিটার। তবে এখনো বিপদ সীমার এক দশমিক ৩০ সেন্টিমিটার নিচে রয়েছে। পাউবো সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে দ্রুত গতিতে পানি বাড়ছে। আগামী ১০-১২ জুলাই পর্যন্ত পানি বাড়ার গতি অব্যাহত থাকবে। এ সময়ের মধ্যে সিরাজগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করবে।