News71.com
 Bangladesh
 02 Jul 21, 07:12 PM
 246           
 0
 02 Jul 21, 07:12 PM

নারী অধিকার রক্ষায় কাজ করে যাবে জেনারেশন ইক্যুয়ালিটি ফোরাম॥

নারী অধিকার রক্ষায় কাজ করে যাবে জেনারেশন ইক্যুয়ালিটি ফোরাম॥

নিউজ ডেস্কঃ আগামী এক দশক নারী অধিকার রক্ষায় কাজ করে যাবে জেনারেশন ইক্যুয়ালিটি ফোরাম। জেন্ডার ইক্যুয়ালিটি কার্যক্রম অগ্রগতির লক্ষ্যে ফ্রান্স-মেক্সিকো সরকারের সমাবর্তিত জেনারেশন ইক্যুয়ালিটি ফোরাম একটি বৈশ্বিক মাইলফলক। এই ফোরামের কাজ হচ্ছে- নারী সমতায় নাগরিক সমাজ ও যুবকদের অংশগ্রহণ নিশ্চিত করা। শুক্রবার (২ জুলাই) ঢাকার জাতিসংঘ তথ্য কেন্দ্র এ তথ্য জানায়।ইউএন উইমেন কর্তৃক আহ্বান করা জেনারেশন ইক্যুয়ালিটি ফোরাম ২০২১ সালের ২৯-৩০ মার্চ মেক্সিকো সিটিতে উদ্বোধন করা হয়। এর কার্যক্রম প্যারিসে ৩০ জুন থেকে ২ জুলাই ২০২১ পর্যন্ত চলবে।


জেন্ডার ইক্যুয়ালিটির জন্য কর্মজোটের মাধ্যমে স্থায়িত্ব এবং যোগ্যতা নিশ্চিতকরণ সাপেক্ষে একটি বহু-অংশীদার ভিত্তিক ইকোসিস্টেম তৈরি করতে জেনারেশন ইক্যুয়ালিটি ফোরাম যথাযথভাবে কাজ করবে।ঐতিহাসিক চতুর্থ বিশ্ব নারী সম্মেলন এবং বেইজিং ঘোষণাপত্রের পঁচিশ বছরেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পরে লিঙ্গ সমতার অগ্রগতি ত্বরান্বিত করার জন্য জেনারেশন ইক্যুয়ালিটি ফোরাম দৃঢ় পদক্ষেপ নেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন