
নিউজ ডেস্কঃ আগামী তিনমাস দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে গত ১৫ দিনে সারা দেশে প্রায় ২ লাখ ৮০ হাজার ৫৮৯টি গাছের চারা রোপণ করেছে যুবলীগ। গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা আষাঢ় কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
কর্মসূচি উদ্বোধনের পর থেকে যুবলীগের নেতা-কর্মীরা প্রতিটি ওয়ার্ড/ ইউনিয়ন/ পৌরসভা/ উপজেলা/ জেলা ও মহানগরে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে। ইতোমধ্যে গত ১৫ দিনে (১৫ জুন-৩০ জুন) যুবলীগের নেতৃত্বে সারাদেশে প্রায় ২ লাখ ৮০ হাজার ৫৮৯টি বৃক্ষরোপণ করা হয়েছে।
যার মধ্যে ঢাকা উত্তর বিভাগে ২৩ হাজার ২০০টি, ঢাকা দক্ষিণ বিভাগে ৩২ হাজার, চট্টগ্রাম উত্তর বিভাগে ৩৪ হাজার ৪০০টি, চট্টগ্রাম দক্ষিণ বিভাগে ১৫ হাজার ৪৮৪টি, রাজশাহী বিভাগে ১৮ হাজার ৫০০টি, খুলনা বিভাগে ১ লাখ ৮ হাজার ৭০৫টি, সিলেট বিভাগে ৫ হাজার ৭০০টি, বরিশাল বিভাগে ৫ হাজার, রংপুর বিভাগে ২৪ হাজার ৬০০টি, ঢাকা মহানগর উত্তর শাখায় ১০ হাজার ও ঢাকা মহানগর দক্ষিণ শাখায় ৩ হাজার বৃক্ষরোপণ করা হয়।