News71.com
 Bangladesh
 02 Jul 21, 08:14 PM
 425           
 0
 02 Jul 21, 08:14 PM

ডেসটিনি পরিচালকের জুম মিটিংঃ ১৩ কারারক্ষীর নামে মামলা

ডেসটিনি পরিচালকের জুম মিটিংঃ ১৩ কারারক্ষীর নামে মামলা

নিউজ ডেস্ক: কারাবন্দি অবস্থায় হাসপাতালে থেকে ডেসটিনির এমডি রফিকুল আমিন জুম মিটিং করার ঘটনায় ১৩ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। এছাড়া সাময়িক বরখাস্ত করা হয়েছে চার কারারক্ষীকে।আজ শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন জানান, এই কারারক্ষীরা বিভিন্ন সময়ে বিএসএমএমইউর প্রিজন সেলে ডেসটিনির পরিচালকের নিরাপত্তায় নিয়োজিত ছিল। এজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৩ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা ও চার কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনায় যেহেতু অভিযোগ উঠেছে, এজন্য ঢাকা জেলার ডিআইজি প্রিজন তহিদুল ইসলামকে প্রধান করে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের তারা রিপোর্ট দেবেন। পরবর্তীসময়ে রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

সাময়িক বরখাস্ত:
১) প্রধান কারারক্ষী নম্বর- ১১৫৫১- মো. ইউনুস আলী মোল্লা।
২) প্রধান কারারক্ষী নম্বর-১১৪৭৪- মীর বদিউজ্জামান।
৩) প্রধান কারারক্ষী নম্বর-১১৪৪৮- মো. আব্দুস সালাম।
৪) প্রধান কারারক্ষী নম্বর- ১১৫২৪- মো. আনোয়ার হোসেন।

বিভাগীয় মামলা:
১) সহ-প্রধান কারারক্ষী নম্বর- ১২০১৮- মো. জসিম উদ্দিন।
২) সহ-প্রধান কারারক্ষী নম্বর-১২০০১- সাইদুল হক খান
৩) সহ-প্রধান কারারক্ষী নম্বর-১১৬১৬- মো. বিল্লাল হোসেন।
৪) সহ-প্রধান কারারক্ষী নম্বর-১১৯৭৫-ইব্রাহিম খলিল
৫) সহ-প্রধান কারারক্ষী নম্বর-১১৯৮৭- মো. বরকত উল্লাহ।
৬) সহ-প্রধান কারারক্ষী নম্বর-১২১২১- মো. এনামুল হক।
৭) সহ-প্রধান কারারক্ষী নম্বর-১১৬৩২- মো. সরোয়ার হোসেন।

বিভাগীয় মামলা:
১) কারারক্ষী নম্বর-১২৫৩৬- মোজাম্মেল হক।
২) কারারক্ষী নম্বর-১৪৯৭৪-জাহিদুল ইসলাম।
৩) কারারক্ষী নম্বর-২২১৫৯-আমির হোসেন।
৪) কারারক্ষী নম্বর-১২৩৮২-কামরুল ইসলাম।
৫) কারারক্ষী নম্বর-১৫০৩৫-শাকিল মিয়া।
৬) নবীন কারারক্ষী-আব্দুল আলীম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন