News71.com
 Bangladesh
 02 Jul 21, 10:20 PM
 209           
 0
 02 Jul 21, 10:20 PM

লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় ফেনীতে ৩২৮ জনের জরিমানা॥  

লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় ফেনীতে ৩২৮ জনের জরিমানা॥   

নিউজ ডেস্কঃ কোভিড-১৯ মোকাবিলায় সরকার নির্দেশিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে বিধি-নিষেধ না মানায় ফেনীতে ৩২৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২ জুলাই) দিনভর জেলা শহর ও উপজেলার বিভিন্নস্থানে পৃথকভাবে অভিযান পরিচালনা করেন ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ১৯টি অভিযানে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসন সূত্র জানায়, সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা, মাস্ক পরিধান না করে বাইরে যাওয়া এবং অযথা বাইরে ঘোরাফেরা করার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারায় ৩১৮টি মামলায় ৩২৮ জনকে সর্বমোট ৮৮ হাজার ৬শ’ ২০ টাকা জরিমানা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন