News71.com
 Bangladesh
 02 Jul 21, 10:21 PM
 197           
 0
 02 Jul 21, 10:21 PM

রাজধানীতে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ব্যাংক কর্মকর্তা রিমান্ডে॥  

রাজধানীতে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ব্যাংক কর্মকর্তা রিমান্ডে॥   

নিউজ ডেস্ক: রাজধানীর ভাটারায় ১৪ বছর বয়সী এক গৃহকর্মীকে নির্যাতনের মামলায় বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আসাদুর রহমান আরিফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার (২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই বিল্লাল হোসেন শুক্রবার আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। ওই গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আসাদুর রহমান আরিফ এবং তার স্ত্রী মাহফুজা রহমানের বিরুদ্ধে বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় মামলা দায়ের হয়। মামলা দায়ের পরই আরিফকে গ্রেফতার করে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন