News71.com
 Bangladesh
 02 Jul 21, 10:22 PM
 230           
 0
 02 Jul 21, 10:22 PM

ঝিনাইদহে বজ্রপাতে যুবকের মৃত্যু॥

ঝিনাইদহে বজ্রপাতে যুবকের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের পৌর এলাকার ক্যাডেট কলেজের সামনে বজ্রপাতে শাকিব হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুলাই) বিকেলে ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। শাকিব পৌর এলাকার মুরারীদহ খালপাড়ার আব্দুল হামিদের ছেলে। স্থানীয়রা জানান, শাকিব হোসেন ক্যাডেট কলেজের সামনে একটি নির্মাণাধীন বাড়িতে মাটি কাটা শ্রমিকের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তার সারা শরীর ঝলসে যায়। পরে স্থানীয়রা আহত শাকিবকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ডা. মুসলিমা খাতুন তাকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন