News71.com
 Bangladesh
 02 Jul 21, 10:22 PM
 274           
 0
 02 Jul 21, 10:22 PM

করোনার মধ্যেও শাহজালালে সোনার বারসহ গ্রেপ্তার ১॥

করোনার মধ্যেও শাহজালালে সোনার বারসহ গ্রেপ্তার ১॥

নিউজ ডেস্কঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১ কোটি ৬ লাখ টাকা মূল্যের দুটি সোনার বারসহ সৌদি থেকে আসা এক যাত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা। শুক্রবার (০২ জুলাই) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জসিম মিয়া নরসিংদী জেলার বাসিন্দা। ঢাকা কাস্টমস হাউজ জানায়, ভোর পৌনে ৩টার দিকে সৌদি আরবের জেদ্দা থেকে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জসিম মিয়া। এরপর ভোর সাড়ে ৪টার দিকে জসিম মিয়া গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় আচরণ সন্দেহজনক মনে হলে কাস্টমস কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করেন। এ সময় তার কাছে থাকা ব্যাগেজ ও ফুলের টব থেকে এক কেজি ৬০০ গ্রাম সোনা পাওয়া যায়। জব্দ সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি ৬ লাখ টাকা। সূত্র জানায়, জসিমকে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে স্থানীয় থানায় একটি ফৌজদারি মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন