News71.com
 Bangladesh
 03 Jul 21, 01:42 PM
 232           
 0
 03 Jul 21, 01:42 PM

মান্দায় সড়ক দুর্ঘটনায় ২ আম ব্যবসায়ী নিহত॥

মান্দায় সড়ক দুর্ঘটনায় ২ আম ব্যবসায়ী নিহত॥

নিউজ ডেস্কঃ নওগাঁর মান্দা উপজেলার সতিহাট এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন আম ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (০৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। এ সময় ট্রাকে থাকা খলিল প্রামাণিক (৪০) এবং শরিফুল ইসলাম (৩৫) নামে দু’জন আম ব্যবসায়ী নিহত হন। খলিল রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত নিয়াত আলীর ছেলে এবং শরিফুল কুষ্টিয়া জেলার বাসিন্দা।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সকালে সুতিহাট এলাকায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই আম ব্যবসায়ী নিহত হন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন