News71.com
 Bangladesh
 03 Jul 21, 06:08 PM
 218           
 0
 03 Jul 21, 06:08 PM

লকডাউন শুরু হওয়ায় রাজধানী ঢাকার বায়ুমানের উন্নতি॥একিউআই

লকডাউন শুরু হওয়ায় রাজধানী ঢাকার বায়ুমানের উন্নতি॥একিউআই

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনের পাঁচ দিনেই ঢাকার বায়ুমানের যথেষ্ট উন্নতি হয়েছে। সরকারি-বেসরকারি উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন ধরনের পরিবহন, কলকারখানা বন্ধ থাকায় বায়ুদূষণের উৎসগুলো কমে যাওয়ায় এ উন্নতি ঘটেছে বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। শনিবার (৩ জুলাই) দুপুরে রিয়েল টাইম এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী ঢাকার বায়ুমানের সূচক ছিল ৭০, যা গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকলে বাতাসের মান আমাদের জন্য ভালো বা স্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেওয়া হয়। তবে একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীদের জন্য সংবেদনশীল ও স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা আছে ধারণা করা হয়। একিউআই মান ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। স্কোর ৩০১ থেকে ৫০০ বা তারও বেশি হলে বাতাসের মান মনে করা হয় ঝুঁকিপূর্ণ।

রিয়েল টাইম এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী শনিবার ঢাকার বায়ুর মান সম্পন্ন ভালো না হলেও গ্রহণযোগ্য। যেখানে এ বছরের শুরুর কয়েকমাসে ঢাকার বায়ুর মান সবচেয়ে খারাপ এবং অস্বাস্থ্যকর ছিল। বর্তমানে ঢাকার বায়ুমানের উন্নতি প্রসঙ্গে পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান বলেন, লকডাউনে বিভিন্ন ধরনের যানবাহন বন্ধ রয়েছে। যানবাহন বন্ধ থাকায় বাতাসে ধুলাবালির দূষণও কমেছে। একইসঙ্গে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, কলকারখানা বন্ধ থাকায় বর্তমানে বাতাসের মান অনেকটা উন্নত হয়েছে। তবে বর্তমান বায়ুর যে অবস্থা রয়েছে, লকডাউন শেষেও যেন তেমনটা থাকে আমাদের সেই ব্যবস্থা নিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন