News71.com
 Bangladesh
 03 Jul 21, 07:20 PM
 195           
 0
 03 Jul 21, 07:20 PM

রংপুর ও গাজীপুর মহানগরে চিফ মেট্রোপলিটন আদালত গঠন॥

রংপুর ও গাজীপুর মহানগরে চিফ মেট্রোপলিটন আদালত গঠন॥

নিউজ ডেস্কঃ রংপুর ও গাজীপুর মহানগর এলাকার জন্য চিফ মেট্রোপলিটন আদালত গঠন করেছে সরকার। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ চিফ মেট্রোপলিটন আদালত গঠন করে গত ৩০ জুন প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ এর সেকশন-৬ এর সাব-সেকশন (৩) এর ক্লজ (এ) এবং সেকশন-২১ এর উদ্দেশ্য পূরণে সরকার এ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গঠন করেছে।’চিফ মেট্রোপলিটন আদালত, রংপুর’-এর অধিক্ষেত্র হবে রংপুর মহানগর এলাকা এবং ‘চিফ মেট্রোপলিটন আদালত, গাজীপুর’-এর অধিক্ষেত্র হবে গাজীপুর মহানগর এলাকা।

সিটি করপোরেশন গঠন হওয়ার পর এ দুই মহানগরে চিফ মেট্রোপলিটন আদালত গঠন করা হলো। রংপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হয় ২০১২ সালের ২৮ জুন। গাজীপুর সিটি করপোরেশন ২০১৩ সালের ১৬ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন