News71.com
 Bangladesh
 03 Jul 21, 07:21 PM
 221           
 0
 03 Jul 21, 07:21 PM

গাইবান্ধার নিম্নাঞ্চল প্লাবিত॥ ১০ জুলাইয়ের মধ্যে বন্যার আশঙ্কা

গাইবান্ধার নিম্নাঞ্চল প্লাবিত॥ ১০ জুলাইয়ের মধ্যে বন্যার আশঙ্কা

নিউজ ডেস্কঃ টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ব্রহ্মপুত্র, তিস্তা, ঘাঘট এবং যমুনাসহ গাইবান্ধার সব নদ-নদীর পানি হু হু করে বাড়ছে। এর সঙ্গে দেখা দিয়েছে জেলার চরাঞ্চল মানুষের মাঝে বন্যা আতঙ্ক। পানি উন্নয়ন বোর্ডও জানিয়েছে, আগামী ৮ থেকে ১০ জুলাইয়ের মধ্যে গাইবান্ধায় বন্যার সম্ভাবনা রয়েছে।বিভিন্ন সূত্রে জানা গেছে, যমুনা নদীবেষ্টিত সাঘাটা উপজেলার হলদিয়া, পালপাড়া, চিনিরপটল, চকপাড়া, পবনতাইড়, থৈকরপাড়া, বাশহাটা, মুন্সিরহাট, গোবিন্দি, নলছিয়া ও ব্রহ্মপুত্র নদবেষ্টিত নিম্নাঞ্চল ফুলছড়ি উপজেলার ফুলছড়ি, গজারিয়া, খাটিয়ামারী, ইউনিয়নের চরাঞ্চলের বেশিরভাগ এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডিপুর, কাপাসিয়া, তারাপুর, বেলকা, হরিপুর ও শ্রীপুর গ্রামে পানি প্রবেশ করেছে।


সাঘাটা উপজেলার হলদিয়া ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, প্রতি বছর বন্যায় হলদিয়া ইউনিয়নের ব্যাপক ক্ষতি হয়। এ বছরও বন্যার আশঙ্কা দেখা দিয়েছ। গত চারদিনের পানি বৃদ্ধি দেখে মনে হচ্ছে চলতি সপ্তাহে বন্যা দেখা দিতে পারে। নিম্নাঞ্চলের বিভিন্ন ফসল তলে যাওয়ায় পাট কাটতে ব্যস্ত পাট চাষিরা।গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, ঘাঘট নদীর পানি শহর পয়েন্টে বিপৎসীমার ১৬০ সেন্টিমিটার নিচ দিয়ে ও ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে বিপৎসীমার ১২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা, ঘাঘট ও যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী আগামী ৮ থেকে ১০ জুলাই গাইবান্ধা বন্যার দেখার দেয়া সম্ভাবনা আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন