News71.com
 Bangladesh
 03 Jul 21, 08:48 PM
 230           
 0
 03 Jul 21, 08:48 PM

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক॥

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক॥

নিউজ ডেস্কঃ ভাসানচর থেকে পালিয়ে আসা ৩ শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সন্দ্বীপ উপজেলার দক্ষিণ উড়িরচর থেকে তাদের আটক করা হয়। উড়িরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাবুল আজাদ বলেন, ৭ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২ জন কিশোর, ২ জন কিশোরী এবং ৩ জন শিশু রয়েছে। তাদের নাম ও ক্যাম্পের নাম ঠিকানা নেওয়া হচ্ছে। তাদের সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হবে। প্রসঙ্গত, সন্দ্বীপ থেকে এখন পর্যন্ত মোট ৪৬ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন