News71.com
 Bangladesh
 03 Jul 21, 08:48 PM
 219           
 0
 03 Jul 21, 08:48 PM

লকডাউনে স্বাস্থ্যবিধি পালনে উপেক্ষা দেখে হতাশা প্রকাশ করলেন প্রধানমন্ত্রীর॥  

লকডাউনে স্বাস্থ্যবিধি পালনে উপেক্ষা দেখে হতাশা প্রকাশ করলেন প্রধানমন্ত্রীর॥   

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণে সরকার সম্ভাব্য সব কিছু করলেও স্বাস্থ্যবিধি পালনে মানুষের উদাসীনতা দেখে হতাশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি আবারও সবাইকে স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মেনে চলার আহ্বান জানিয়ে বলেছেন, তাহলেই মহামারী নিয়ন্ত্রণ করা যাবে।

গত বছরের মার্চে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতে স্বাস্থ্যবিধি পালন দেখা গেলেও ধীরে ধীরে তাতে শৈথিল্য দেখা যায়। এরপর এই বছরের মার্চে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে কোভিড-১৯ আক্রান্ত এবং এতে মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে। গত কয়েকদিন ধরে প্রতিদিন শতাধিক রোগী মারা যাচ্ছে, শনাক্তও হচ্ছে ৮ হাজারের বেশি রোগী।কোরবানির ঈদের আগে রোজার ঈদের কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বলেন, “একটা সমস্যা হচ্ছে যে জনগণকে গত ইদুল ফিতরে বারবার অনুরোধ করলাম যে আপনারা আপনাদের জায়গা ছেড়ে যাবেন না। কিন্তু অনেকেই তো সেই কথা শোনেনি। সকলেই ছুটে চলে গেছেন।

“আর তার ফলাফলটা কী হল? যারা বাইরে ছিল, পুরো বর্ডার এলাকায়, বিভিন্ন জেলায় এই করোনাটা ছড়িয়ে পড়ল। সবাই তখন যদি আমার কথাটা শুনত, তাহলে আজকে এমনভাবে করোনাটা ছড়িয়ে পড়ত না।” মানুষের বাড়ি যেতে চাওয়ার প্রবণতাকে সমস্যা হিসেবে চিহ্নিত করে সংক্রমণ এড়াতে মহামারীকালে সবাইকে এক্ষেত্রে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন