News71.com
 Bangladesh
 03 Jul 21, 10:55 PM
 268           
 0
 03 Jul 21, 10:55 PM

তিউনিসিয়া উপকূলে ডুবে গেছে বাংলাদেশিসহ ৪৩ অভিবাসী॥

তিউনিসিয়া উপকূলে ডুবে গেছে বাংলাদেশিসহ ৪৩ অভিবাসী॥

নিউজ ডেস্কঃ লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টাকালে তিউনিসিয়া উপকূলে জাহাজ ডুবে বাংলাদেশিসহ ৪৩ অভিবাসন প্রত্যাশীর সলিল সমাধি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আরও ৮৪ জনকে সাগর থেকে উদ্ধার করা হয়েছে বলে শনিবার তিউনিসীয় রেড ক্রিসেন্ট বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে। লিবিয়ার উত্তরপশ্চিম উপকূলের জুওয়ারা থেকে তাদের বহনকারী জাহাজটি রওনা হয়েছিল। এতে মিশর, সুদান ও ইরাত্রিয়ার অভিবাসন প্রত্যাশীরাও ছিলেন বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি জানিয়েছে।

সম্প্রতি আবহাওয়ার উন্নতি হওয়ায় তিউনিসিয়া ও লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা বেড়ে গেছে। এরমধ্যে তিউনিসিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী আরও কয়েকটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। রেড ক্রিসেন্টের কর্মকর্তা মোঙ্গি স্লিম বলেছেন, “লিবিয়ার জুওয়ারা থেকে ইউরোপের পথে রওনা হওয়া জাহাজটির ৮৪ অভিবাসীকে উদ্ধার করেছে নৌবাহিনী আর আরও ৪৩ জন ডুবে গেছেন।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন