News71.com
 Bangladesh
 04 Jul 21, 11:32 AM
 250           
 0
 04 Jul 21, 11:32 AM

হাইতিতে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত॥ নিহত ৬

হাইতিতে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত॥ নিহত ৬

নিউজ ডেস্কঃ হাইতিতে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে দুই মার্কিন মিশনারীসহ ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন। রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর জ্যাকমেইলে যাওয়ার সময় স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় বিমানটি ভূপাতিত হয় বলে শনিবার মিয়ামি হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, তারা হাইতির ন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অফিসের (এনসিএও) বিবৃতির বরাত দিয়ে এ খবর দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স স্বতন্ত্রভাবে প্রতিবেদনটি যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।

বিমান বিধ্বস্তের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিষয়ে মন্তব্যের জন্য হাইতির একজন সরকারি প্রতিনিধি ও সেখানকার যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিভাবে সাড়া দেয়নি বলে রয়টার্স জানিয়েছে।যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ‘গসপেল টু হাইতি’ তাদের ফেইসবুক পেইজে পোস্ট করা এক ঘোষণায় বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় তাদের গোষ্ঠীর সদস্য দুই মার্কিন নাগরিক ট্রেন্ট হসটেলটার (৩৫) ও জন মিলার (৪৩) নিহত হয়েছেন। কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে নিহত অপর চার আরোহীর পরিচয় প্রকাশ করেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন