News71.com
 Bangladesh
 04 Jul 21, 05:57 PM
 180           
 0
 04 Jul 21, 05:57 PM

আজ রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকবে॥ আবহাওয়া অধিদপ্তর

আজ রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকবে॥ আবহাওয়া অধিদপ্তর

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ রবিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পক্ষে বলা হয়েছে, আজ সকালে ঢাকায় এক মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরপর বৃষ্টির মাত্রা বেড়েছে। দুপুর পর্যন্ত মেঘলা আকাশসহ বৃষ্টি থাকতে পারে।

আজ সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন