News71.com
 Bangladesh
 04 Jul 21, 05:59 PM
 245           
 0
 04 Jul 21, 05:59 PM

চার দিন বন্ধের পর আগামীকাল সোমবার থেকে খুলছে পুঁজিবাজার॥

চার দিন বন্ধের পর আগামীকাল সোমবার থেকে খুলছে পুঁজিবাজার॥

নিউজ ডেস্কঃ ব্যাংক হলিডে ও সাপ্তাহিক ছুটিসহ মোট চারদিন বন্ধ থাকার পর সোমবার (৫ জুলাই) পুঁজিবাজারের কার্যক্রম চলবে। কঠোর লকডাউনে নতুন সময়ে ব্যাংকের মতো সপ্তাহে চার দিন লেনদেন হবে পুঁজিবাজারে। রোববার (৪ জুলাই) ডিএসই সূত্রে এতথ্য জানা গেছে। গত বৃহস্পতিবার (১ জুলাই) ব্যাংক হলিডে থাকায় এদিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল। এছাড়া শুক্র, শনি ও রোববার এই তিনদিন সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে সোমবার থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে।

ব্যাংক লেনদেনের সঙ্গে সমন্বয় করে নতুন সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন চলবে। এই লেনদেনে বর্তমান নিয়ম অনুযায়ী ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন থাকবে এবং লেনদেন শেষে ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন