
নিউজ ডেস্কঃ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর আগুনমুখা নদীতে মাছ শিকারের অপরাধে সাতটি ট্রলার, দুই মণ মাছ, দুই লাখ মিটার জালসহ ৩৫ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। রোববার (৪ জুলাই) কুয়াকাটা নৌ-পুলিশের পরিচালিত অভিযানে ট্রলার, জাল, মাছসহ এই ৩৫ জেলেকে আটক করা হয়। পরে প্রচলিত আইনে তাদের সকলের মুচলেকা নিয়ে সাতটি টলারকে এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। কলাপাড়া উপজেলার মৎস্য কর্মকর্তা অপু শাহ বলেন, চলমান আইন অনুযায়ী আটক জেলে ও টলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অবরোধ চলাকালীন সময় যেসব অসাধু জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে গভীর সমুদ্রে মাছ শিকার করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।