News71.com
 Bangladesh
 05 Jul 21, 10:30 PM
 183           
 0
 05 Jul 21, 10:30 PM

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু নিয়ে আরও ৩৯ রোগী হাসপাতালে॥

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু নিয়ে আরও ৩৯ রোগী হাসপাতালে॥

নিউজ ডেস্কঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (৪ জুলাই সকাল ৮টা থেকে ৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত) রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ৩৯ রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতলে ভর্তি ৩৮ জন। ঢাকার বাইরে দেশের বিভিন্ন বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি একজন। সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক (মেডিক্যাল) ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন