
নিউজ ডেস্কঃ দেশে অক্সিজেন নিয়ে কোনো সংকট নেই জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, হয়তো কোথাও সমন্বয়ের অভাব হতে পারে। তবে যেসব এলাকায় অক্সিজেন সরবরাহ জরুরি সেসব এলাকায় সমন্বয় জোরদারের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।সোমবার (০৫ জুলাই) সকালে তার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।তিনি বলেন, প্রধানমন্ত্রীর কূটনৈতিক দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন সংগ্রহে বাংলাদেশ সফল হবে ইনশাআল্লাহ।
দেশে অক্সিজেন নিয়ে কোনো সংকট নেই জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, হয়তো কোথাও সমন্বয়ের অভাব হতে পারে তবে যেসব এলাকায় অক্সিজেন সরবরাহ জরুরি সেসব এলাকায় সমন্বয় জোরদারের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।সদ্য সমাপ্ত জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যে নিয়ে বিএনপি’র সমালোচনার জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি’র এই সমালোচনা বরাবরের মতো দীপ্যমান সত্যকে অস্বীকার করার কসরত মাত্র।