
নিউজ ডেস্কঃ নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ৪০০ অসহায়, দুস্থ পরিবার ও পত্রিকা হকারদের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে কালের কণ্ঠ শুভসংঘ।দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহায়তায় সোমবার (৫ জুলাই) সকালে সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল-মামুন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, শুভসংঘের নীলফামারী জেলা শাখার সহ-সভাপতি মোছা. শাহনাজ বেগম, শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার উপদেষ্টা ও লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, উপদেষ্টা ও সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম, শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি নাছিম রেজা শাহ, সহ-সভাপতি মতিউর রহমান মতি, সহ-সভাপতি অ্যাডভোকেট হিল্লোল রায়, সাধারণ সম্পাদক শফিকুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না দাস, কোষাধ্যক্ষ আব্দুল খালেক, নারী বিষক সম্পাদক মোছা. রুমা, কার্যকরী সদস্য শাহনাজ পারভীন, তামিম রহমান, আমির হোসেন, অশোক রায়, মিসবাহ, রাহী চৌধুরী, কালের কণ্ঠ সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ।
এর আগে রোববার (৪ জুলাই) সকালে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে ২০০ অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হয়। ওইদিন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রমিজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণসামগ্রী তুলে দেন। সে সময় হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন চেয়ারম্যান মো. নুরন্নবী সরকার, খাতামধূপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।