
নিউজ ডেস্কঃ ‘কঠোর লকডাউন’ ও স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ছাড়া বিনা কারণে বাইরে ঘোরাফেরা করার দায়ে সিরাজগঞ্জে ১৪৬টি মামলায় ১৬১ জনকে বিভিন্ন পরিমাণে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ জুলাই) সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলা সদরসহ নয়টি উপজেলায় ১৬টি ভ্রাম্যমাণ আদালতে এসব মামলা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার (করোনা সেলের দায়িত্বে) মো. মাসুদুর রহমান মঙ্গলবার (৬ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন মানাতে সোমবার (৫ জুন) সকাল থেকে রাত পর্যন্ত জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তারদের (ইউএনও) নেতৃত্বে ১৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে, বিনা কারণে মুখে মাস্ক না পড়াসহ বিভিন্ন অভিযোগে ১৪৬টি মামলা দায়ের করা হয়। এসব মামলার ১৬১ জন ব্যক্তিকে বিভিন্ন পরিমাণে মোট ৬৭ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়।