News71.com
 Bangladesh
 06 Jul 21, 11:50 AM
 214           
 0
 06 Jul 21, 11:50 AM

'ক্যাটল স্পেশাল ট্রেন' চলবে ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত॥  

'ক্যাটল স্পেশাল ট্রেন' চলবে ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত॥   

নিউজ ডেস্কঃ আগামী ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ 'ক্যাটল স্পেশাল ট্রেন' পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।মঙ্গলবার (০৬ জুলাই) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম এ তথ্য জানান৷ তিনি বলেন, প্রাথমিকভাবে ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ট্রেন 'ক্যাটল স্পেশাল ট্রেন' চলাচল করবে৷ তবে ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে এর সংখ্যা কম বেশি হবে।

জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার মধ্যে এ ট্রেন চলবে। দেওয়ানগঞ্জ বাজার থেকে বিকেল সাড়ে ৩টায় ট্রেনটি ছেড়ে ঢাকার কমলাপুর পৌঁছাবে পরের দিন ভোর ৬টায়। একটি ট্রেনে ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন