News71.com
 Bangladesh
 11 Jul 21, 10:15 PM
 213           
 0
 11 Jul 21, 10:15 PM

নিরিহ শ্রমিকদের প্রাণহানির ঘটনায় দায়ীদের ছাড় নয়॥ পাটমন্ত্রী

নিরিহ শ্রমিকদের প্রাণহানির ঘটনায় দায়ীদের ছাড় নয়॥ পাটমন্ত্রী

নিউজ ডেস্কঃ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, শ্রমিকদের প্রাণহানি মেনে নেওয়া যায় না। এ ঘটনায় সরকার কাউকে ছাড় দেবে না। কারখানা নির্মাণে কোনো অনিয়ম চলবে না। কেউ অনিয়ম করলে তাকে শাস্তি পেতে হবে। রোববার (১১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় ভয়াবহ আগুনের ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মানুষের মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ কারখানাটি পরিদর্শন করেন। পরে তারা নিহত ও আহতদের স্বজনদের সাথে কথা বলেন এবং কারখানাটি ঘুরে দেখেন।এ সময় সেখানে উপস্থিত থেকে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, শ্রমিক ভাই-বোনেরা দেশের অর্থনীতি সচল রাখছে। তাদের প্রাণহানি মেনে নেওয়া যায় না। অনিয়মের উপযুক্ত শাস্তি পেতে হবে।জেলা প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও অগ্নিকাণ্ডে নিহতদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা ও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন