News71.com
 Bangladesh
 26 Aug 21, 11:45 AM
 496           
 0
 26 Aug 21, 11:45 AM

ডেঙ্গু মোকাবিলায় আলেমদের ভূমিকা গুরুত্বপূর্ণ॥ মেয়র আতিক

ডেঙ্গু মোকাবিলায় আলেমদের ভূমিকা গুরুত্বপূর্ণ॥ মেয়র আতিক

নিউজ ডেস্কঃ এডিস মশা ও ডেঙ্গু মোকাবিলায় আলেম সমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বুধবার (২৫ আগস্ট) উত্তরা কমিউনিটি সেন্টারে ‘সুস্থতার জন্য সামাজিক আন্দোলন’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি মেয়র এ কথা বলেন। তিনি বলেন, মেয়র কিংবা কাউন্সিলর, কারও একার পক্ষেই এডিস মশা ও ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব নয়। সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সামাজিক আন্দোলনের মাধ্যমে এডিস মশা ও ডেঙ্গু মোকাবিলা করতে হবে। মেয়র আরও বলেন, স্থানীয় সংসদ সদস্য ও কাউন্সিলরদের সঙ্গে নিয়ে ডিএনসিসির ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডেই জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। মসজিদের ইমাম ও খতিবরা শুক্রবারের জুমার নামাজের খুতবায় এবং পাঁচ ওয়াক্ত নামাজের পর মুসল্লিদের কাছে জনসচেতনতামূলক বার্তা প্রচারের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতার চলমান সামাজিক আন্দোলনকে আরও জোরদার করতে পারেন। ঢাকা-১৮ আসনের আটটি থানার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান এবং সংশ্লিষ্ট কাউন্সিলরবৃন্দ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন