News71.com
 Bangladesh
 26 Aug 21, 11:46 AM
 440           
 0
 26 Aug 21, 11:46 AM

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করবে ব্রিটেন॥

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করবে ব্রিটেন॥

নিউজ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা সংশ্লিষ্ট কার্যক্রমে ব্রিটেন বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। বুধবার (২৫ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এর নেতৃত্বে বৃটিশ হাইকমিশনের এক প্রতিনিধি দল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সঙ্গে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাক্ষাৎকালে বৃটিশ হাইকমিশনার এসব কথা বলেন।

বাংলাদেশ বৃটেনের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র উল্লেখ করে বৃটিশ হাইকমিশনার বলেন, জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবিলায় একবার ব্যবহার্য বর্জ্য ও চিকিৎসা বর্জ্যসহ সার্বিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং কারিগরি ও গবেষণা ক্ষেত্রে ব্রিটেন বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা করা হবে। এছাড়া ব্রিটেনের চলমান সহযোগিতা ক্রমবর্ধমান গতিতে অব্যাহত থাকবে। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, বাংলাদেশ ক্লাইমেট ভালনারিবিলিটি ফোরাম এবং ভালনারেবল-২০ এর সভাপতি হিসেবে জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ ভূমিকা পালন করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন