News71.com
 Bangladesh
 30 Aug 21, 11:43 AM
 227           
 0
 30 Aug 21, 11:43 AM

সাহিত্যিক বুদ্ধদেব গুহ আর নেই॥

সাহিত্যিক বুদ্ধদেব গুহ আর নেই॥

নিউজ ডেস্কঃ দুই বাংলার প্রবীণ কথা সাহিত্যিক বুদ্ধদেব গুহ (৮৫) আর নেই। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর রোববার (২৯ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। গত ৩১ জুলাই থেকে তিনি দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি ছিলেন। এর আগে, চলতি বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন দুই বাংলায় সমান জনপ্রিয় এই সাহিত্যিক। তখন কলকাতারই একটি হোটেলে আইসোলেসনে থাকার পর, তাকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। সেবার ৩৩ দিন হাসপাতালে কাটিয়ে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরতে পারলেও এবার আর পেরে ওঠা হলো না তার পক্ষে। পাড়ি দিতে হয়েছে না ফেরার দেশে।।

চিকিৎসকরা জানান, শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেবের মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছিল। এছাড়া তার লিভার এবং কিডনিতেও কিছুটা সমস্যা ছিল। দৃষ্টিশক্তির সমস্যায় ভোগা বুদ্ধদেব বার্ধক্যজনিত নানা সমস্যাতেও ভুগছিলেন। নিজের লিখনি দিয়ে সমকালীন বাংলা সাহিত্যে জায়গা গড়ে নিয়েছিলেন বুদ্ধদেব। প্রথম প্রকাশিত গ্রন্থ ‘জঙ্গল মহল’।’এরপর থেকে ‘মাধুকরী’, ‘কোজাগর’, ‘অববাহিকা’, ‘বাবলি’— একের পর এক উপন্যাস উপহার দিয়েছেন পাঠকদের। কিশোর সাহিত্যেও ছিল অবাধ বিচরণ। তার সৃষ্ট ‘ঋজুদা’ বা ‘ঋভু’র মতো চরিত্র আকৃষ্ট করে রেখেছে কয়েক প্রজন্মের বহু কিশোর-কিশোরীর মনকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন