News71.com
 Bangladesh
 30 Aug 21, 07:39 PM
 227           
 0
 30 Aug 21, 07:39 PM

ভগবান শ্রীকৃষ্ণের আদর্শে সবাইকে এগিয়ে যেতে হবে॥ রানা দাশগুপ্ত

ভগবান শ্রীকৃষ্ণের আদর্শে সবাইকে এগিয়ে যেতে হবে॥ রানা দাশগুপ্ত

নিউজ ডেস্কঃ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, হাজার বছর ধরে সর্বধর্মীয় ঐক্যের শক্তিতে বীর বাঙালি নানা প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবার পারস্পরিক সহাবস্থান এই ভূখণ্ডের চিরকালীন ঐতিহ্য। সেই অসাম্প্রদায়িক চেতনার ওপর বেদীমূলে দাঁড়িয়ে সাড়ে সাত কোটি বাঙালি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে। যুগে যুগে সাম্প্রদায়িক অপশক্তি নানা অপকর্ম চালিয়ে মানুষে মানুষে বিভেদ-বিভ্রান্তি সৃষ্টি করেছে। এখনো সেই অপশক্তি নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে। আমাদের সম্মিলিত শক্তি নিয়ে, ঐক্যের ভিত্তিতে এই অপশক্তির বিষদাঁত ভেঙে দিতে হবে।

সোমবার (৩০ আগস্ট) নগরের জেএম সেন হলে জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত উৎসবের প্রথম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বক্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, ধর্মকে আমরা ধারণ করবো আমাদের আত্মবুদ্ধি ও আত্মবিকাশের জন্য কিন্তু কখনো ধর্মান্ধতাকে নয়। ধর্মান্ধতা মানুষকে অজ্ঞতা ও অন্ধকারের দিকে ঠেলে দেয়। ধর্ম হচ্ছে সত্য প্রতিষ্ঠার জন্য। অন্যায় ও অসত্যের কাছে মাথা নত করার জন্য নয়। ভগবান শ্রীকৃষ্ণের আদর্শকে ধারণ করে সবাইকে এগিয়ে যেতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন