News71.com
 Bangladesh
 12 Feb 22, 09:44 PM
 187           
 0
 12 Feb 22, 09:44 PM

কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানীতে ধরা॥  

কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানীতে ধরা॥   

নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ইয়াবাসহ মো. আব্দুর রহমান নামের এক ‘মাদক কারবারি’কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়ামিন কবীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার মধ্য রাতে যাত্রাবাড়ী থানার দক্ষিণ কুতুবখালী এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহমানকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ইয়ামিন কবীর জানান, কক্সবাজার থেকে আব্দুর রহমান কৌশলে ইয়াবা সংগ্রহ করে তা ঢাকায় এনে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন স্থানের মাদক কারবারিদের কাছে সরবরাহ করতেন। আব্দুর রহমানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন