News71.com
 Bangladesh
 13 Feb 22, 09:42 PM
 317           
 0
 13 Feb 22, 09:42 PM

আমাদের দেশে চাদর-বালিশ যথেষ্ট হচ্ছে॥ স্বরাষ্ট্রমন্ত্রী

আমাদের দেশে চাদর-বালিশ যথেষ্ট হচ্ছে॥ স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ আমাদের দেশে চাদর-বালিশ যথেষ্ট হচ্ছে, আমরা বিদেশেও রপ্তানি করছি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিছানার চাদর ও বালিশের কভারের মান যাচাই করতে পুলিশ মহাপরিদর্শকের জার্মানি সফর প্রসঙ্গে জানতে চাইলে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বলেন, তিনি (পুলিশ মহাপরিদর্শক) রিজয়েন্ডার দিয়েছেন, এখানে আমাদের কিছু বলার নেই। আমাদের দেশে চাদর-বালিশ যথেষ্ট হচ্ছে, আমরা বিদেশেও রপ্তানি করছি। তিনি কী ধরনের ইমপোর্ট করেছেন বিস্তারিত জানেন। তিনি যাচ্ছেন কিনা, এটা আমার জানা নেই। তিনি ভালো বলতে পারবেন কবে যাবেন, কীভাবে যাবেন।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সড়কে আইন-শৃঙ্খলা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আসাদুজ্জামান খান কামাল। গুম হওয়া ব্যক্তিদের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সবসময় বলে আসছি, অনেকে নিজেকে সরিয়ে রাখেন। অনেকে ব্যবসায় ব্যর্থ হয়ে, মামলা এড়াতে বা সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে আত্মগোপন করেন। জেনেভায় আমাদের যে নামগুলো দেওয়া হয়েছিল, তাদের অনেকের নামেই ১২ থেকে ১৩টি মামলা ছিল কিংবা জেলে আছেন বা জামিনেও বের হয়েছেন—এমনও হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন