News71.com
 Bangladesh
 14 Feb 22, 12:03 PM
 171           
 0
 14 Feb 22, 12:03 PM

রাজধানীতে ছাত্রদলের মশাল মিছিল॥  

রাজধানীতে ছাত্রদলের মশাল মিছিল॥   

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে এবং দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে রাজধানীর দুই স্থানে মশাল মিছিল করেছে ছাত্রদল। রোববার (১৩ ফেব্রয়ারি) রাত ৮টার দিকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের আওতাধীন পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল, শেরে-বাংলা নগর থানা ছাত্রদল এবং তেজগাঁও থানা ছাত্রদলের যৌথ আয়োজনে মশাল মিছিলটি কারওয়ান বাজার মোড় থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) পযর্ন্ত গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের আহ্বায়ক জসিম সিকদার রানা। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাছিরুল ইসলাম খান রানা, যুগ্ম আহ্বায়ক সাজেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক এম, এ জাহিদ হাসান রাসেল, সদস্য মনির, ঢাকা পলিটেকনিক ছাত্রদল নেতা আতিকুর রহমান, সাব্বির, শাকিল শেরে-বাংলা নগর থানা ছাত্রদলের হিরা রাব্বি মোকলেসুর তেজগাঁও থানা ছাত্রদলের জহির রাজন প্রমুখ নেতা-কর্মী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন