
নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, কোনো কোনো রাজনৈতিক দল খুশি না। সন্তুষ্ট না। আমরা তাদের আস্থা অর্জন করতে পারিনি। আমরা বিব্রত নই। সোমবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচনের লেকভিউ চত্বরে বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হলে এরকম হয়, না হলে আরেক রকম হয়। কোনো কোনো রাজনৈতিক দল আমাদের ওপর খুশি না। সন্তুষ্ট না। আমরা তাদের আস্থা অর্জন করতে পারি নাই। তিনি বলেন, গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব আমার গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব সকলের। ব্যর্থ হয়ে থাকলে সকলের ব্যর্থতা। আর সফল হয়ে থাকলে সকলের সফলতা। নির্বাচনের দায় দায়িত্ব সকলের। আমরা কয়টা লোক তো করতে পারবো না। অবসরে কোনো বিব্রতবোধ করবেন কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। কোনো বিব্রত নই। আমাদের কোনো দুর্বলতা নেই। কমতি নেই। সুতরাং কোনো বিব্রত নই।