News71.com
 Bangladesh
 15 Feb 22, 11:02 AM
 146           
 0
 15 Feb 22, 11:02 AM

বেগমগঞ্জে দুই হাজার ইয়াবাসহ আটক ২॥  

বেগমগঞ্জে দুই হাজার ইয়াবাসহ আটক ২॥   

নিউজ ডেস্কঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- উপজেলার কতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. শাহজাহানের ছেলে সাইফুল ইসলাম মঞ্জু প্রকাশ হৃদয় (২৪) ও শরীফপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবু তাহেরের ছেলে মো. মোজাম্মেল হোসেন (৪০)। জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের নামে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন