
নিউজ ডেস্কঃ বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখানো হতো তরুণীদের। এরপর বিদেশে বাধ্য করা হতো ডান্স ক্লাবে কাজ করতে। এমনই আন্তর্জাতিক মানব পাচারকারী একটি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাতে পাচারের আগ মুহূর্তে ঢাকা বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ৩ ভিকটিমকে। কম শিক্ষিত মেয়েদের টার্গেট করত একটি চক্র। বলা হতো, বিদেশে চাকরি দেওয়া হবে। ঢাকা থেকে গৃহকর্মী ও ট্যুরিস্ট ভিসার মাধ্যমে পাঠালেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার পর ভুক্তভোগীদের বিভিন্ন ডান্স ক্লাবে ও অসামাজিক কাজে বাধ্য করতো এই চক্রের সদস্যরা।পাচারকারীদের অসৎ উদ্দেশ্য টের পেয়ে যেতে না চাইলে একপর্যায়ে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় চক্রের সদস্যরা।