News71.com
 Bangladesh
 16 Feb 22, 11:20 PM
 159           
 0
 16 Feb 22, 11:20 PM

এক লাখ টিকা পাবে চট্টগ্রামের ভাসমান মানুষ।।

এক লাখ টিকা পাবে চট্টগ্রামের ভাসমান মানুষ।।

নিউজ ডেস্কঃ জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই এ রকম চট্টগ্রামের ভাসমান ১ লাখ মানুষ পাবেন জনসন অ্যান্ড জনসনের টিকা। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।  তিনি বলেন, চট্টগ্রামে বিভিন্ন কলকারখানায় কর্মরত শ্রমিক, জাহাজ-লঞ্চ, বেদে, যাদের জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র নেই এমন ১ লাখ মানুষকে জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হবে। প্রতিদিন ৩ হাজার মানুষ এ টিকা পাবেন। তারা জনসন অ্যান্ড জনসনের একটি ভোজই পাবে। 

তিনি বলেন, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশনে সকাল সাড়ে ১০টায় এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হবে। চট্টগ্রাম সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, ভাসমানদের জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া কার্যক্রম শুরু হবে বৃহস্পতিবার৷ প্রতিদিন ৩ হাজার করে টিকা দেওয়া হবে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন